News Flash

  • Home
  • Uncategorized
  • Crime in Tripura : অটোর হুড ছিড়ে ফেলা নিয়ে বচসা, চালককে পিটিয়ে খুন
Image

Crime in Tripura : অটোর হুড ছিড়ে ফেলা নিয়ে বচসা, চালককে পিটিয়ে খুন

আগরতলা, ২৩ আগস্ট (হি. স.) : অটোর হুড ছিড়ে ফেলা নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। ওই খুনের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক অভিযুক্ত পলাতক। ধৃত দুই যুবককে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।


এনসিসি এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানিয়েছেন, অটোর হুড ছিড়ে ফেলায় চালক লক্ষণের গোপের(৩৬) সাথে তার প্রতিবেশী তিন যুবক সুশান্ত বিশ্বাস, সুবল বিশ্বাস এবং চন্দন সরকারের বচসা হয়েছিল। তাঁরা এয়ারপোর্ট থানাধীন অনঙ্গনগর এলাকার বাসিন্দা। তিনি বলেন, বচসাকে ঘিরে গতকাল সন্ধ্যায় লক্ষণ গোপকে বাড়িতে ঢুকে তিন যুবক মিলে কাঠ দিয়ে পিটিয়ে খুন করেছে। ওই সময় তাঁর বাড়িতে কেউ ছিলেন না। তাঁর মা বাড়িতে ফিরে দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে রয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছিল। কিন্ত, পুলিশ গিয়ে তাঁকে মৃত অবস্থায় পেয়েছে।


তিনি জানান, ওই ঘটনায় তাঁর প্রতিবেশী দুই যুবককে গতকাল রাতেই গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তিনি বলেন, ধৃতদের আজ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদের তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top