News Flash

  • Home
  • প্রধান খবর
  • Fourth class student lost his right hand : ইটভাট্টায় খেলার ছলে গিয়ে ডান হাত খোয়ালো চতুর্থ শ্রেণীর ছাত্র
Image

Fourth class student lost his right hand : ইটভাট্টায় খেলার ছলে গিয়ে ডান হাত খোয়ালো চতুর্থ শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। গোমতী জেলার উদয়পুরের মহারানী এলাকায় ইটভাট্টায় খেলার ছলে গিয়ে ডান হাত খোয়ালো চতুর্থ শ্রেণীর ছাত্র সুরেশ জমাতিয়া। খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাত খোয়া গেল এক বালকের।ঘটনা উদয়পুর মহারানী এলাকায়। জানা গেছে ২৩ শে মে ওই ইটভাট্টার পার্শ্ববর্তী বাড়ির চতুর্থ শ্রেণীর ছাত্র সুরেশ জমাতিয়া খেলতে গিয়ে ইট ভাট্টার মধ্যে মাটির স্পূপের উপরে উঠে যায়। সেই মাটির স্তুপ থেকে ১ মিটার উপরে ছিল বিদ্যুৎ এর হাই ভোল্টেজ পরিবাহি তার। বিদ্যুৎ পরিবাহী তারের মধ্যেই ওই কিশোরের ডান হাত লেগে যায়। এতে ডানহাত ভীষণভাবে বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে ওই ছেলেটির বাবা বিষ্ণু জমাতিয়া মহকুমা শাসক অনিরুদ্ধ রায়ের কাছে বিচার প্রার্থী হয়েছেন। বিষ্ণু জমাতিয়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। মহকুমা শাসক আদেশ দেন আগে ছেলেটির উন্নত চিকিৎসার জন্য। আইএলএস হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানে তার ডান হাত কাটা যায়। দুদিনের শুনানি শেষে মহকুমা শাসক অনিরুদ্ধ রায় ভাট্টার মালিক বিনোদ বিহারী দত্তকে বাচ্চাটির ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা ছেলেটির শিক্ষা উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য ওই পরিবারকে দেওয়ার জন্য আদেশ করেন ভাট্টার মালিক পক্ষকে।অন্যদিকে মহকুমাশাসক আরও নির্দেশ করেছেন আগস্টের মধ্যে ওই ইটভাট্টার সমস্ত রকম ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। নতুবা মহকুমা শাসক পলিউশন কন্ট্রোল বোর্ডকে ওই ইটভাট্টা বন্ধ করার জন্য সাজেস্ট করবেন।বিডিসি নামক মহারানীস্থিত ওই ভাটার যে বৈধ কাগজপত্র এবং ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেগুলি নেই বলে জানান গেছে। ভাট্টার চারদিকে কোন বাউন্ডারি ওয়াল নেই। সে কারণেই বাচ্চারা অনায়াসে ওই ভাটাতে আসা যাওয়া করতে পারে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top