News Flash

  • Home
  • Uncategorized
  • Gandachhara-Ambasa blockade : রাস্তা সংস্কারের দাবিতে জগবন্ধু পাড়ায় গন্ডাছড়া-আমবাসা অবরোধ আন্দোলন
Image

Gandachhara-Ambasa blockade : রাস্তা সংস্কারের দাবিতে জগবন্ধু পাড়ায় গন্ডাছড়া-আমবাসা অবরোধ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অগাস্ট।। ইন্দিরা আবাস যোজনায় বরাদ্দকৃত তালিকা থেকে যাদের নাম কেটে দেওয়া হয়েছে তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং রাস্তা সংস্কারের দাবিতে শনিবার জগবন্ধু পাড়ায় গন্ডাছড়া আমবাসা পথ অবরোধ করলেন এলাকার জাতি উপজাতি অভয় অংশের জনগণ। আবারো গন্ডাছড়া-আমবাসা রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ জনতা। শুক্রবার গঙ্গানগরের পর শনিবার জগবন্ধু পাড়ায় রাস্তা অবরোধ সংগঠিত করা হয়।

এদিন গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অন্তর্গত জগবন্ধু পাড়া, উল্টাছড়া এবং চিত্রাঝাড়ি এডিসি ভিলেজের শত শত জাতি উপজাতি অংশের মানুষ শনিবার সকাল থেকে রাস্তা অবরোধে বসেন। অবরোধকারীদের বক্তব্য ২০১১ সালের সার্ভে অনুসারে বর্তমানে ১৭১ জন বিনিফিসারির নামে ইন্দিরা আবাস যোজনায় ঘর বেরিয়েছে। কিন্তু দেখা গেছে এদের মধ্যে ৪৯ জনের নাম কেটে দেওয়া হয়েছে ।এমনটাই তাদের অভিযোগ । এরেই প্রতিবাদে এবং গন্ডাছড়া-জগবন্ধু পাড়া রাস্তা মেরামতের দাবিতে এলাকাবাসীরা রাস্তা অবরোধ সংগঠিত করে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডুম্বুরনগর ব্লক আধিকারিক, পূর্ত দপ্তরের আধিকারিক সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সুনিদৃষ্ট আশ্বাসের ভিত্তিতে আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে। এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে । তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top