News Flash

  • Home
  • Uncategorized
  • Injured by a monkey bite : বানরের কামড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক বয়স্ক ব্যক্তি
Image

Injured by a monkey bite : বানরের কামড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক বয়স্ক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।। বানরের কামড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক বয়স্ক ব্যক্তি। আহতের নাম শচীন্দ্র নাথ। বাড়ি বিশালগড় থানার জাঙ্গালিয়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে ‌। বানরের উৎপাতে দিশেহারা বিশালগড় এর জাঙ্গালিয়া এলাকার মানুষজন ।

সাতসকালে বানরের আক্রমণে আহত হয়েছেন এক বৃদ্ধ।ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকালে বিশালগড় থানা এলাকার জাঙ্গালিয়ায় শচীন্দ্রনাথ নামে বয়স্ক এক ব্যক্তিকে জাপটে ধরে বানরের দল।বানরের কাছ থেকে বাঁচার জন্য চিৎকার শুরু করলে স্থানীয় পথচলতি লোকেরা দেখতে পেয়ে খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীদেরকে। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে বানরের কামড়ে আহত শচীন্দ্র দেবনাথকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ।তার শরীরে বেশ কিছু জায়গায় বানরের কামড়ের দাগ রয়েছে।

স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেন বন দপ্তরের খামখেয়ালীপনায় কারণে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলছে ।গত কিছুদিন আগেও চড়িলাম এলাকায় এক শিশুকে বানর আঘাত করে গুরুতর ভাবে জখম করে ।এরপরও বনদপ্তরের কোন টনক নড়ে নি। তা নিয়ে এলাকার জনগণ ক্ষুব্ধ বনদপ্তরের উপর।বানরের উৎপাত বন্ধ করার জন্য বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এলাকাবাসী দাবি জানিয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top