News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদে বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, এটা গণতন্ত্রের হত্যা : রাহুল গান্ধী
Image

সংসদে বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, এটা গণতন্ত্রের হত্যা : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সংসদে বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, এটা গণতন্ত্রের হত্যা। সংসদে যেহেতু বলতে দেওয়া হচ্ছে না, তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাহুল-সহ বিরোধীরা। কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করে যান বিরোধী নেতারা। ওই মিছিলে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সঞ্জয় রাউত-সহ অন্যান্য বিরোধী নেতারা ছিলেন।

বিজয় চকে পৌঁছনোর পর রাহুল গান্ধী বলেছেন, “সংসদে বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, তাই আপনাদের (সংবাদ মাধ্যম) সঙ্গে কথা বলতে আমরা এসেছি। এটা গণতন্ত্রের হত্যা।” রাহুল আরও বলেছেন, “সংসদের অধিবেশন শেষ। দেশের ৬০ শতাংশ মানুষ জানেন সংসদে কোনও অধিবেশন হয়নি। দেশের ৬০ শতাংশ মানুষের কণ্ঠস্বর পদদলিত করা হয়েছে।”

শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “সংসদে নিজেদের মতামত উপস্থাপনের সুযোগই পায়নি বিরোধীরা। মহিলা সাংসদের প্রতি বুধবারের ঘটনা গণতন্ত্রের পরিপন্থী। মনে হচ্ছিল আমরা পাকিস্তানের সীমান্তে দাঁড়িয়ে আছি।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top