News Flash

  • Home
  • Uncategorized
  • Attempted suicide by a young man : দুষ্কিতে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যার চেষ্টা
Image

Attempted suicide by a young man : দুষ্কিতে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। তেলিয়ামুড়া থানা এলাকার দুষ্কিতে পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক উপজাতি যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দুস্কি এলাকায় ।বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে।


ঘটনার বিবরণে জানা যায় ,দুস্কি এলাকার বাসিন্দা অখিল দেববর্মার স্ত্রীর সাথে কোন এক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরেই অখিল দেববর্মা নিজ ঘরে অ্যাসিড খেয়ে ফেলে। এই ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজনরা তড়িঘড়ি তাকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। অখিল দেববর্মার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করে দেন। হাসপাতাল সূত্রে জানা যায় ,অখিল দেববর্মার শারীরিক অবস্থা সংকটজনক। এই ঘটনা ঘিরে গোটা দুস্কি এলাকার মানুষজনদের মধ্যে গুঞ্জন চলছে। এসিড খেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top