News Flash

  • Home
  • Uncategorized
  • Child has drowned in Haripur : গন্ডাছড়ার হরিপুর এলাকায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুর
Image

Child has drowned in Haripur : গন্ডাছড়ার হরিপুর এলাকায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। ধলাই জেলার গন্ডাছড়ার হরিপুর এলাকায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুর। মায়ের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে। জলে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু। মৃত শিশুর নাম আদর চাকমা। বাবার নাম তরুন চাকমা। বাড়ি গন্ডাছড়ার হরিপুর টিলাবাড়ি এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০টায়। এই সময় শিশুটি তার মায়ের সঙ্গে সরমা নদীতে অপর দুটি শিশুর সাথে স্নান করতে চায়।

মা যখন কাপড় পরিস্কার করছিল তখন শিশুটি খেলতে খেলতে নদীর জলে তলিয়ে যায়। খবর দেওয়া হয় গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এলাকাবাসীদের সহযোগীতায় দীর্ঘ তিন ঘন্টা পর সরমা নদী থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করে।জলে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় গোটা গন্ডাছড়া মহকুমা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক এই ঘটনায় রীতিমত অবাক হয়ে পড়েছেন শিশুটির মা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top