News Flash

  • Home
  • বিনোদন
  • সরকারী কাজে বাধা, অভিষেক, দোলা সহ ছয়জনের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা
Image

সরকারী কাজে বাধা, অভিষেক, দোলা সহ ছয়জনের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা

আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন সহ ৬ বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে খোয়াই থানায় মামলা হয়েছে। খোয়াই থানার পুলিশ ভারতীয় দন্ডবিধি ১৮৬ ও ৩৪ ধারায় স্বত:প্রনোদিত মামলা নিয়েছে।


প্রসঙ্গত, গত রবিবার ভোরে কোভিড বিধি লঙ্ঘনের দায়ে দেবাংশু, জয়া দত্ত ও সুদীপ রাহা সহ তৃণমূলের ১৪ জন কর্মীকে গ্রেফতার করেছিল খোয়াই থানার পুলিশ। তাঁদের গ্রেফতারীর খবরে কলকাতা থেকে প্রথমে ব্রাত্য বসু, দোলা সেন ও কুণাল ঘোষ ছুটে আসেন। তারপর তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছুটে আসেন এবং আগরতলায় এসে সোজা খোয়াই চলে যান। খোয়াই থানায় ১৪ জন তৃণমূল কর্মীকে নি:স্বর্তে মুক্তি দেওয়ার দাবি তাঁরা চাপ সৃষ্টি করেন। থানায় ঢুকে চোখ রাঙানি থেকে শুরু করে শাসানি, কোন কিছুই বাদ দেননি অভিষেক-রা। ফলে, ওইদিন দীর্ঘ সময় থানা উত্তপ্ত ছিল।


ওই ঘটনায় খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেব্বর্মা সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে স্বত:প্রনোদিত মামলা করেন। পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৮৬ ও ৩৪ ধারায় মামলা নিয়েছে। তাতে, তৃণমূলের সর্ব ভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ আবারও টুইটারে সোচ্চার হয়েছেন। অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করল খোয়াই থানার পুলিশ।

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top