News Flash

  • Home
  • Uncategorized
  • শর্তসাপেক্ষে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থনের বার্তা দিলেন মায়াবতী
Image

শর্তসাপেক্ষে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থনের বার্তা দিলেন মায়াবতী

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): ‘‘যদি অনগ্রসর জাতি (ওবিসি)-র জন্য জাতভিত্তিক সুমারির ব্যবস্থা করা হয়, তবে আমরা সংসদের ভিতরে এমনকি বাইরেও কেন্দ্রকে সমর্থন করতে রাজি।’’ শুক্রবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সমর্থনের বার্তা দিয়ে এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী ।

সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর রাজ্যে ওবিসি-দের জন্য জাতভিত্তিক জনসুমারির কথা ঘোষণা করেছেন। তার ব্যবস্থাপনার জন্য আলোচনা করতে চেয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর সময় চেয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এবার মায়াবতীও জাতভিত্তিক সুমারির দাবি জানালেন । শুধু তাই নয়, এমনটা হলে সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে বিএসপি সমর্থন করবে বলেই জানিয়েছেন দল নেত্রী মায়াবতী।

এবিষয়ে টুইটারে তিনি লেখেন, ‘‘বিএসপি বরাবরই ওবিসি-দের জন্য জাতভিত্তিক সুমারির কথা বলে আসছে। কেন্দ্রীয় সরকার যদি এ ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করে আমরা অবশ্যই সংসদের ভিতরে এবং বাইরে তাদের সমর্থন করব’।

আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশের বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে দলিত নেত্রীর এই ‘বার্তা’ বিশেষ তাৎপর্যপূর্ণ।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top