News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Leftists have organized protest : আমবাসা মহকুমায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে বামেরা
Image

Leftists have organized protest : আমবাসা মহকুমায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে বামেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অগাস্ট।। রেগার কাজে এসসি এসটি পৃথকীকরনের বিরোধিতা সহ কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী অন্যান্য নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমবাসা মহকুমায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে বামেরা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে রাজ্য বেবি আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ধলাই জেলার বিভিন্ন স্থানে সিপিআইএমের ৫টি শাখা সংগঠন এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়।

বৃহস্পতিবার এরই অঙ্গ হিসাবে সিপিআইএম বলরাম অঞ্চল কমিটির বাঘমারা পার্টি অফিসের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় ।এই প্রতিবাদ মিছিলটি সাত দফা দাবির ভিত্তিতে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম বলরাম অঞ্চল কমিটির সদস্য প্রহ্লাদ চক্রবর্তী, অঞ্চল সদস্য কৃষ্ণ দেবনাথ, আমবাসা মহকুমা কমিটির সদস্য শংকর শর্মা সহ বামপন্থী পাঁচটি সংগঠনের কর্মী-সমর্থকরা। এই কর্মসূচির তাৎপর্য বিশ্লেষণ করে আমবাসা মহাকুমা কমিটির সদস্য শংকর শর্মা বলেন, কেন্দ্রীয় সরকার যেসব জনবিরোধী নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন আরো জোরদার করতে হবে। বামেদের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top