News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব আইনের পুনর্বিবেচনা হবে না, জানালো কেন্দ্র
Image

নাগরিকত্ব আইনের পুনর্বিবেচনা হবে না, জানালো কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ নিয়ে কোনও রকম পুনর্বিবেচনা করবে না কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে ইউনিয়ন মুসলিম লিগের তরফে পুনর্বিবেচনার বিষয়টি জানতে চাওয়া হলেও সেই বিষয়ে সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান ছাড়া অন্যে সংখ্যালঘুদের সিএএ-এর আওতায় আনাও হবে না বলে রাজ্যসভায় জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে।


বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই স্পষ্ট করে দেন, সিএএ নিয়ে কোনও রকম পুনর্বিবেচনার কথা ভাবছে না কেন্দ্র। এমনকি পূর্বে ঘোষিত ৬টি ধর্মীয় গোষ্ঠী ছাড়া আর কোন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে সিএএ-এর আওতায় আনা হবে না। মন্ত্রীর এই বক্তব্য থেকে রাজনৈতিক মহলের কাছে স্পষ্ট যে, পরোক্ষভাবে মুসলিমদের এই বিলের আওতায় না আনার কথাই রাজ্যসভায় ঘোষণা করেছে মোদী সরকার। মূলত হিন্দুত্ববাদী অবস্থানে দাঁড়িয়েই সিএএ নিয়ে এগিয়ে যেতে চাইছে মোদী সরকার।


উল্লেখ্য, ২০১৯ সালের ১১ ডিসেম্বর সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসে কেন্দ্র। সিএএ আসলে হল একটি ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন। এই বিল অনুসারে প্রতিবেশী আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নিপিড়িত, আক্রান্ত, অত্যাচারিত হয়ে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা আবেদনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবেন। তবে এই নাগরিকত্ব পাওয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই স্পষ্ট করে দেন, সিএএ নিয়ে কোনও রকম পুনর্বিবেচনার কথা ভাবছে না কেন্দ্র। এমনকি পূর্বে ঘোষিত ৬টি ধর্মীয় গোষ্ঠী ছাড়া আর কোন ধর্মীয় সংখ্যালঘু সিএএ-এর আওতায় আসবেন না। সিএএ-এর মাধ্যমে নতুন নিয়ম নীতি চালু করার জন্য সংসদে ২০২২ পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top