News Flash

  • Home
  • Uncategorized
  • BSF jawan commits suicide : ইনসাস রাইফেলের গুলিতে আত্মঘাতী বিএসএফের জওয়ান
Image

BSF jawan commits suicide : ইনসাস রাইফেলের গুলিতে আত্মঘাতী বিএসএফের জওয়ান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ অগাস্ট।। খোয়াইয়ের পহরমুড়া সীমান্ত এলাকায় ওয়াচ টাওয়ারে কর্মরত বিএসএফের এক জওয়ান নিজের ইনসাস রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়েছে। নিহত জোয়ানের নাম বাবুরাম চৌধুরী। বাড়ি রাজস্থানের জোতপুর জেলায়। খোয়াইয়ের প্রহরমুড়া সীমান্তে কর্তব্যরত অবস্থায় বিএসএফের এক জওয়ান আত্মঘাতী হয়েছে। আত্মঘাতী জোয়ানের নাম বাবুরাম চৌধুরী। ইন্সাস রাইফেল এর গুলিতে আত্মঘাতী হয়েছে বিএসএফের ওই জোয়ান। জানা যায় অন্যান্য দিনের মতো গতকাল রাত বারোটা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত তার ডিউটি ছিল।পহরমুড়া বিওপির ১৯৬৬ নং ১২গেটএ সেন্ট্রি পোস্টে ওয়াচ টাওয়ারে সে ডিউটি করছিল।

ডিউটিরত অবস্থায় ভোর চারটা নাগাদ ইন্সাস রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে সে আত্মঘাতী হয়। বিএসএফ আশি নম্বর ব্যাটালিয়নের ডি কোম্পানিতে কর্মরত ছিল ওই জোয়ান। গুলির আওয়াজ শুনে অন্যান্য জওয়ানরা সেখানে চলে যায়। তার আগে দেখতে পায় ওই এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সহকর্মী বাবুরাম চৌধুরী। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বিওপিতে। খবর পেয়ে বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় খোয়াই থানায়। খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ফরেন্সিক টিমের কর্মকর্তারাও ঘটনাস্থলে এসে যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই ওই জওয়ান আত্মহত্যার পথ বেছে নিয়েছে।পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত জোয়ানের আঠারো বছরের একটি ছেলে ও চৌদ্দ বছরের একটি মেয়ে রয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে,নিহত বিএসএফ জওয়ান ষাট দিন ছুটি কাঠিয়ে গত জুন মাসের ছয় তারিখ ডিউটিতে যোগ দেয়। পুনরায় আবার দেড় মাসের ছুটির আবেদন করেছিল। তার ছুটি মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। তারপরও কেন ওই জোয়ান আত্মহত্যার পথ বেছে নিয়ে এলো তা নিয়ে সহকর্মীদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিএসএফ জওয়ান আত্মঘাতী হওয়ার ঘটনায় সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top