News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরায় উগ্রপন্থী হামলায় দুই বিএসএফ জওয়ান শহিদ
Image

ত্রিপুরায় উগ্রপন্থী হামলায় দুই বিএসএফ জওয়ান শহিদ

আগরতলা, ৩ আগস্ট (হি.স.) : ত্রিপুরায় উগ্রপন্থীদের সাথে এনকাউন্টারে বিএসএফের দুই জওয়ান শহিদ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ধলাই জেলার ছামনু থানাধীন বিএসএফ ৬৪ নম্বর ব্যাটালিয়নের আরসি নাথ বিওপি-র জওয়ানরা ভোরে সীমান্তে পেট্রোলিং করার সময় উগ্রপন্থীদের হামলার মুখে পড়েন। তখন বিএসএফ জওয়ানরা পাল্টা গুলি ছুঁড়েন। কিন্তু উগ্রপন্থীদের অতর্কিত হামলায় দুই বিএসএফ জওয়ান এসআই ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।

শহিদ বিএসএফ জওয়ান
কনস্টেবল রাজ কুমার
শহিদ বিএসএফ জওয়ান
এসআই ভুরু সিং

বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ ধলাই জেলার ছামনু থানাধীন বিএসএফ-এর ৬৪ নম্বর ব্যাটালিয়নের আরসি নাথ বিওপি-র জওয়ানরা ইন্দো-বাংলা সীমান্তে টহল দিচ্ছিলেন। তখন সশস্ত্র উগ্রপন্ত্রীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা করে। তাঁদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে দুই বিএসএফ জওয়ান এসআই ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। তাঁর দাবি, ঘটনাস্থলে রক্তের ছাপ দেখে নিশ্চিত উগ্রপন্থীরাও আহত হয়েছে। কিন্তু তারা সেখান থেকে পালিয়ে গেছে। উগ্রপন্থীদের সন্ধানে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। তিনি বলেন, ওই দুই জওয়ান উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠিন লড়াই করে শহিদ হয়েছেন।

প্রসঙ্গত, আর কিছু দিনের মধ্যে ত্রিপুরায় সারা দেশের সাথে স্বাধীনতা দিবস উদযাপিত হবে। আন্তর্জাতিক সীমান্তবর্তী ত্রিপুরায় ইতিমধ্যেই বিএসএফের কঠোর নজরদারি শুরু হয়েছে। এরই মধ্যে আজকের এই ঘটনা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। অতীতে ত্রিপুরা উগ্রপন্থার কালো অধ্যায় দেখেছে। বহু নিরীহ মানুষ এনএলএফটি এবং এটিটিএফ জঙ্গিদের গুলির নিশানা হয়েছেন। রক্তে ভিজেছে ত্রিপুরার গ্রাম-পাহাড়। আজকের এই উগ্রপন্থী হামলা আবারও পুরনো দিন মনে করে দিয়েছে।

ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উগ্রপন্থীদের এধরনের কাপুরুষোচিত হামলা বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার দিয়েছেন। তিনি আরো বলেন, জওয়ানদের ওই আত্ম বলিদান বৃথা যাবে না। সারা দেশ বীর শহিদদের সাথে দাড়িয়ে আছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top