News Flash

  • Home
  • Uncategorized
  • Sub-divisional seedage has been closed : শান্তিরবাজার মহকুমার কলসী সরকারী বীজাগার বেশ কয়েক দিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে
Image

Sub-divisional seedage has been closed : শান্তিরবাজার মহকুমার কলসী সরকারী বীজাগার বেশ কয়েক দিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অগাস্ট।। শান্তিরবাজার মহকুমার কলসী সরকারী বীজাগার বেশ কয়েক দিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে। এ ব্যাপারে কোনো হেলদোল নেই প্রশাসনের। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী এডিসি ভিলেজের অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমান সময়ে সকলে ধান চাষে ব্যস্ত। কিন্তু কলসী কৃষি দপ্তরের সরকারী বীজাগার দীর্ঘ কয়েকদিন যাবৎ বন্ধ হয়ে থাকায় বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীদের।

এলাকার কৃষকরা জানান, উনারা প্রতিদিন কাজ ফেলে রেখে সারের জন্য ও বীজ ধানের জন্য অফিসে এসে নিরাশ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। যে সকল কৃষক ধানের চারা রোপন করেছে তারা সঠিক সময়ে জমিতে সার দিতে পারছেন না। যার ফলে ক্ষতির সন্মুখিন হতে হচ্ছে কৃষকদের। জানা যায়, অফিসে কর্মরত আধিকারিক করনজয় রিয়াং কৃষকদের কাছ থেকে ধান বাছাই করার জন্য মেশিন প্রদান করবেন বলে ৪০০ টাকা করে সংগ্রহ করেছেেন। কিন্তু করনজয় রিয়াং কিছুদিন যাবৎ অফিসে আসছেন না।

এতে করে কৃষকরা অসুবিধার সন্মুখিিন। সোমবার এলাকার কৃষকরা ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে করনজয় রিয়াং এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। উনারা জানান ,আগামীকাল অফিস না খুললে উনারা অফিসকক্ষে তালা লাগিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। এখন দেখার বিষয় এলাকার কৃষকদের সুবিধার্থে দপ্তর কি পদক্ষেপ গ্রহনকরে। কৃষি দপ্তরে কৃষকদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top