News Flash

  • Home
  • বিনোদন
  • Gas prices rose again : ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
Image

Gas prices rose again : ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। তবে অপরিবর্তিত রইল ভর্তুকিহীন রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম।

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৭২ টাকা ৫০ পয়সা। তারফলে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ১৭০১.৫০ টাকা। আর ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৬১ টাকা।
গত মাসে অর্থাত্‍ জুলাই মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের ১৪.২ কেজির দাম সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা বেড়ে কলকাতায় হয়েছিল ৮৬১ টাকা। আগস্টেও একই দামে মিলবে ভর্তুকিহীন রান্নার গ্যাস। তবে জুলাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৬২৯ টাকা। এবার তা আরও বেড়ে দাঁড়াল ১৭০১.৫০ টাকা।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য সংশোধন করে।

Releated Posts

তিজন বাইয়ের প্রয়াণে শোকের ছায়া, ‘লোকশিল্প জগতের অপূরণীয় ক্ষতি’ বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

নয়াদিল্লি, ৫ জুলাই: পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত কিংবদন্তি পাণ্ডবানি শিল্পী তিজন বাইয়ের প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দলমত…

ByByNews Desk Jul 5, 2026

আমির-গৌরীর বিয়ে নিয়ে শুভেচ্ছা জানালেন সোমি আলি, বললেন, ‘সুখকে বেছে নিতে কখনও দেরি হয় না’

মুম্বই, ৪ জুলাই (আইএএনএস): অভিনেতা আমির খানের সঙ্গে গৌরী স্প্র্যাটের ৫ জুলাই অনুষ্ঠিত হতে চলা বিয়ে উপলক্ষে শুভেচ্ছা…

ByByNews Desk Jul 4, 2026

একবার বসেই ৬৪টি রুটি খেয়েছিলেন জন আব্রাহাম, মজার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা

মুম্বাই, ৩ জুলাই (আইএএনএস) : বলিউডের ফিটনেস আইকন হিসেবে পরিচিত অভিনেতা জন আব্রাহাম একবার এক বসাতেই ৬৪টি রুটি…

ByBySandeep Biswas Jul 3, 2026

নেতিবাচকতা উপেক্ষা করে সুখে থাকার বার্তা দিলেন দিলজিৎ দোসাঞ্জ

মুম্বই, ৩ জুলাই (আইএএনএস): সমালোচনা বা নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে বলে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top