News Flash

  • Home
  • Uncategorized
  • Bloodshed in Kamalpur : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধলাই জেলার কমলপুরে রক্তারক্তি কান্ড
Image

Bloodshed in Kamalpur : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধলাই জেলার কমলপুরে রক্তারক্তি কান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধলাই জেলার কমলপুরের শিববাড়ি ভিলেজে রক্তারক্তি কান্ড সংঘটিত হয়েছে। হামলায় মহিলাসহ গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার পরিস্থিতি থমথমে। জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদে রক্তাক্ত হল একই পরিবারের দুই মহিলা সহ পাঁচজন। এই ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ কমলপুর থানার শিববাড়ী এডিসি ভিলেজের সন্তোষীয়া গ্রামে।

আহতরা হলেন, চন্দন মারার(২৯), অঞ্জলী কৈরী(২৩), বিশ্ব রাম মারার(৩০), গীর্জা মারার(৪০),ও কেউলী মারার(৩৬)। আহতরা সকলেই কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের সবাই একই পরিবারের সদস্য। কমলপুরের প্রত্যন্ত শিববাড়ি এডিসি ভিলেজের সন্তোষীয়া গ্রামে বিশ্ব রাম মারার বিগত ২৫/৩০ বছর যাবত বাড়ির পাশে আধা কানি ধানের জমিতে চাষাবাদ করে আসছিল। শনিবার তাদের বিভিন্ন জমি হাল চাষ করে আমন ধান রোপন করার প্রস্তুতি নেয়। এই জমি তাদের দখলে। আহতদের অভিযোগ, বেলা বারোটা নাগাদ সন্তোষীয়া গ্রামের শ্যামরাজ মারার,মদন মারার,কমল মারার, সুভদ্রা মারার, প্রতাপ মারার ও উমা চরন মালি কোদাল, দা,ও কাঁচি নিয়ে জমিতে চাষ করতে বাঁধা দেয়। শুরু হয় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা।

একটা সময় উত্তেজিত হয়ে শ্যামরাজ মারারের নেতৃত্বে সবাই জমি চাষকারিদের উপর আক্রমন চালায়। এর ফলে দুই মহিলা সহ পাঁচ ব্যক্তি গুরুতর আহত হয়। তাদের মাথায় ও হাতে কোদাল ও দা’য়ের আঘাত রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহতরা কমলপুর থানায় আক্রমনকারী ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top