News Flash

  • Home
  • Uncategorized
  • পেশোয়ারে গ্রেনেড ফেটে পুলিশ কর্মীর মৃত্যু, প্রাণে বাঁচলেন একজন
Image

পেশোয়ারে গ্রেনেড ফেটে পুলিশ কর্মীর মৃত্যু, প্রাণে বাঁচলেন একজন

পেশোয়ার, ৩০ জুলাই (হি.স.): পাকিস্তানের পেশোয়ারে হ্যান্ড গ্রেনেড ফেটে মৃত্যু হল একজন পুলিশ কর্মীর, আহত হয়েছেন আরও একজন পুলিশ কর্মী। শুক্রবার পেশোয়ারের কারখোনো মার্কেট দাঁড়িয়ে থাকা একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে আততায়ীরা। গ্রেনেড ছোড়ার পরই আততায়ীরা পালিয়ে যায়। গ্রেনেড ফেটে মৃত্যু হয়েছে একজন পুলিশ কর্মীর। একজন পুলিশ কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিসিপিও পেশোয়ার আব্বাস আহসান জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সমস্ত দিক ভাবনাচিন্তা করে তদন্ত শুরু হয়েছে। এই হামলাকে জঙ্গি হামলা বলতে এখনই নারাজ পুলিশ। পেশোয়ারের এসএসপি (অপারেশন) ইয়াসির আফ্রিদি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুলিশ ভ্যানের চালকের আসন লক্ষ্য করে ছোড়া হয়েছিল গ্রেনেডটি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top