News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীরের কিশত্বরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, নিখোঁজ ৩০-৪০ জন
Image

কাশ্মীরের কিশত্বরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, নিখোঁজ ৩০-৪০ জন

শ্রীনগর, ২৮ জুলাই (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে গেল জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলার হোনজার গ্রাম। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে দাচান এলাকার হোনজার গ্রামে মৃত্যু হয়েছে ৪ জনের, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮-৯টি বাড়ি। খোঁজ পাওয়া যাচ্ছে না ৬টি পরিবারের ৩০-৪০ জন সদস্যকে। কিশত্বরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, বুধবার ভোরে কিশত্বর জেলার গুলাবগড়ের হোনজার গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যায় অনেকগুলি বাড়ি। মৃত্যু হয়েছে ৪ জনের। ৮-৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইট করে জানিয়েছেন, “৩০-৪০ জন নিখোঁজ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।”


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “কিশত্বরে মেঘভাঙা বৃষ্টির বিষয়ে লেফটেন্যান্ট গভর্নর ও জম্মু-কাশ্মীরের ডিজিপি-র সঙ্গে আমার কথা হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। মানুষের জীবন বাঁচানো আমাদের অগ্রাধিকার।” জম্মু-কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, “কিশত্বর জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতির দিকে আমার নজর রয়েছে।”


অন্যদিকে, মঙ্গলবার রাতে হিমাচল প্রদেশের লাহাউল স্পিতি জেলায় হড়পা বানে একজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন ও ৯ জন নিখোঁজ। লাহাউল স্পিতি জেলার উদয়পুর মহকুমার তোজিঙ নুল্লাহ এলাকার ঘটনা। এসপি মানব বর্মা জানিয়েছেন, হড়পা বানে মৃত্যু হয়েছে একজনের এবং খোঁজ নেই ৯ জনের। হিমাচল প্রদেশের শিমলায় আবার ভূমিধসের ঘটনা ঘটেছে। শিমলার বিকাশ নগর-পন্থঘাঁটি রোডে বুধবার ধস নামে, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। বুধবার সকালেই হিমাচল প্রদেশের কুল্লু জেলায় পার্বতী নদীর ধার থেকে যাওয়ার সময় ভেসে যান ২৫ বছরের মা ও তাঁর সন্তান। কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, মা ও সন্তানের খোঁজ চলছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top