News Flash

  • Home
  • প্রধান খবর
  • Body recovered in Khowai : ভবঘুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে খোয়াইয়ে
Image

Body recovered in Khowai : ভবঘুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। খোয়াই নদীর চর থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খোয়াইয়ে এক ভবঘুরের বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খোয়াই থানাধীন চরগণকী ও পহরমুড়া সংযোগস্থলে কুমারী মধুতী রূপশ্রী সেতুর পাশে খোয়াই নদীর চরে আনুমানিক ত্রিশ বত্রিশ বছর বয়সের ভবঘুরের মৃতদেহটি দেখতে পেয়ে স্হানীয় মানুষ পুলিশে খবর দেন। এই লোকটি সেতুর আশে পাশেই প্রায় সময় ঘোরাঘুরি করতো বলে এলাকার মানুষ জানান।

অজ্ঞাত পরিচয় ভবঘুরে লোকটি অনাহারেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে মনে করা হচ্ছে। মৃতদেহটি জেলা হাসপাতালের মর্গে এনে রাখা হয়েছে। মৃতদেহ সনাক্তকরণের জন্য তিনদিন এখানেই রাখা হবে ।যদি দাবীদার কেউ না থাকে তাহলে তিনদিন পর ময়না তদন্ত শেষে সৎকার করা হবে মৃতদেহটি। খোয়াই থানার পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top