News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূমিকম্প দিল্লিতে, কিছু সময়ের জন্য বিঘ্নিত মেট্রো পরিষেবা, কাঁপল হায়দরাবাদও, তীব্রতা মাত্র ৪.০
Image

মৃদু ভূমিকম্প দিল্লিতে, কিছু সময়ের জন্য বিঘ্নিত মেট্রো পরিষেবা, কাঁপল হায়দরাবাদও, তীব্রতা মাত্র ৪.০

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর। সোমবার সকালে মৃদু তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দিল্লিতে, সকাল ৬.৪২ মিনিট নাগাদ কম্পন টের পাওয়া যায়। ভূকম্পনের জেরে কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে দিল্লি মেট্রো পরিষেবা। দিল্লি মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬.৪২ মিনিট নাগাদ হালকা কম্পন টের পাওয়া গিয়েছে। সাবধান গতিতে ট্রেন চালানো হয় ও পরবর্তী স্টেশনে দাঁড়িয়ে করিয়ে দেওয়া হয়। পরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে।

মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় বদরপুর বর্ডার মেট্রো স্টেশন, আনন্দ বিহার মেট্রো স্টেশন, নির্মাণ বিহার মেট্রো স্টেশন, অক্ষরধাম মেট্রো স্টেশন-প্রভৃতি মেট্রো স্টেশনের বাইরে যাত্রীদের ভিড় বাইরে থাকে। অনেকে প্রথমে বুঝতেই পারেননি কেন এই বিপত্তি, ঘন্টাখানেকেরও বেশি সময় স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকেন অনেক যাত্রী। দিল্লিতে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা কতটা ছিল, তা জানা যায়নি।

যদিও, সোমবার সকালেই ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হায়দ্রাবাদে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সকাল পাঁচটা নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত তেলেঙ্গানার ওয়ানপার্থিতে, হায়দরাবাদ থেকে ১৫৬ কিলোমিটার দক্ষিণে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল উপকেন্দ্র।

মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০। সোমবার সকালে ভূকম্পন টের পাওয়া মাত্রই অনেকে বাড়ি ছেড়ে বাইরে বার হয়ে আসেন। যদিও জীবন ও সম্পত্তিহানির কোনও খবর পাওয়া যায়নি। সোমবার সকাল পাঁচটা নাগাদ ভূকম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল পাঁচটা নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত তেলেঙ্গানার ওয়ানপার্থিতে, হায়দরাবাদ থেকে ১৫৬ কিলোমিটার দক্ষিণে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল উপকেন্দ্র। ১৬.০০ ডিগ্রি অক্ষাংশ ও ৭৮.২২ ডিগ্রি দ্রাঘিমাংশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top