News Flash

  • Home
  • বাণিজ্য
  • Five hundred death : দেশের মোট দৈনিক সংক্রমণের ৬২ শতাংশেরও বেশি, মৃত্যুও পাঁচশোর বেশি
Image

Five hundred death : দেশের মোট দৈনিক সংক্রমণের ৬২ শতাংশেরও বেশি, মৃত্যুও পাঁচশোর বেশি

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.) : দেশে ফের সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন। দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৩১। অন্য দিকে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬৯ জন। অর্থাৎ এই দুই রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮০০, যা দেশের দৈনিক সংক্রমণের ৬২.৪০ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আজ রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লক্ষ ৭১ হাজার ৯০১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ৫৫১ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৬.৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৩১ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯৭২ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ১৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লক্ষ ১৮ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ৫৬৭ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৫১ লক্ষ ১৮ হাজার ২১০ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৩ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ৮৬৪ জন টিকা পেয়েছেন দেশে।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top