News Flash

  • Home
  • দেশ
  • Miscreants destroyed corps : রাতের আধারে ফকিরামুড়ায় এলাকায় দুষ্কৃতীরা কৃষকের জমির ৩০০ কচু নষ্ট করে দেয়
Image

Miscreants destroyed corps : রাতের আধারে ফকিরামুড়ায় এলাকায় দুষ্কৃতীরা কৃষকের জমির ৩০০ কচু নষ্ট করে দেয়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ জুলাই।। রবিবার সকালে জমিতে এসে দেখতে পায় রাতের আধারে কৃষকের তিনশত কচু দুষ্কৃতীরা কেটে নষ্ট করে দেয়। ঘটনা বিশালগড় থানাধীন চড়িলাম ব্লকের ফকিরামুড়া এলাকার ফজলু মিয়ার।রবিবার ভোরে কৃষিজমিতে এসে দেখতে পান কে বা কাহারা ফজলু মিয়ার ৩০০ কচু রাতের আধারে কেটে কৃষি জমিতে ফেলে রেখেছে। সকালে কৃষি জমিতে গিয়ে দেখতে পান এই করুণ দৃশ্য। ফজলু মিয়া সংবাদমাধ্যমকে বলেন একটি কচুর দাম কম করে বাজারে ৮০ থেকে ৯০ টাকা বিক্রি করছেন।

রাতের আধারে কচুগুলি কেটে দেয় দুষ্কৃতীরা। ফজলু মিয়া বলেন একদিকে চলছে রাজ্যে করোনার পরিস্থিতি। এই পরিস্থিতিতে কৃষকদের অবস্থা একেবারেই খারাপ। বাজারে উৎপাদিত দ্রব্য বিক্রি করা যাচ্ছে না অন্যদিকে রাতের আঁধারে দুষ্কৃতীরা কেটে ফেলে জমির কচুক্ষেত। যদিও ফজলু মিয়ার কচুর জমি কেটে ফেলা খবর শুনে রবিবার সকালে ফকিরামুড়া এলাকার জনগণ জড়ো হয় জমিতে। ফজলু মিয়া বলেন আমার তিন থেকে চারশর কচু রাতের আধারে কে বা কারা কেটে ফেলে দেয় আমি দেখতে পাইনি যার কারণে সন্দেহ করতে পারছিনা।

তবে এই ধরনের ঘটনা উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েত এলাকায় আরো কয়েকবার হয়েছে। ফজলু মিয়ার একজন কৃষক। একমাত্র এ কৃষির উপর নির্ভর করে নিজের জীবন প্রতিপালন করেন পরিবার নিয়ে। উনার জমির কচু ক্ষেত কেটে ফেলায় উনি মানসিকভাবে ভেঙ্গে পরেন।ফকিরামুড়া এলাকায় ফজলু মিয়ার কচু ক্ষেত ধ্বংস করে দেওয়া গোটা উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ফকিরা মোরা এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিরাগ পাসওয়ানের

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি…

ByByNews Desk Jul 5, 2026

চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার রাজ্যের চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা…

ByByNews Desk Jul 5, 2026

ভিবি-জি-র‍্যাম-জি প্রকল্পে রাজ্যগুলিকে ২৫,৮৬৩ কোটি টাকার প্রথম কিস্তি ছাড়ল কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার রবিবার ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি-জি-র‍্যাম-জি) প্রকল্প বাস্তবায়নের…

ByByNews Desk Jul 5, 2026

‘তৃণমূলে এবার ইস্তফার ট্রেন্ড শুরু হয়েছে’, চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জুলাই: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সব দলীয় পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top