News Flash

Image

Sonamura-Boxnagar road blockade : জল ও বিদ্যুতের দাবিতে সোনামুড়া-বক্সনগর রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৩ জুলাই।। শুক্রবার সকালে কমলনগর আনন্দনগরের প্রমিলা বাহিনী জল ও বিদ্যুতের দাবিতে সোনামুড়া বক্সনগর রাস্তা অবরোধ করেন। অবরোধের ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে। জলের দাবিতে প্রমিলা বাহিনীর রাস্তা অবরোধ।দীর্ঘদিন ধরে জলের সংকটে ভুগছে কমলনগরবাসী।ঘটনার বিবরণে জানা যায় ,শুক্রবার সকাল ছয় টা থেকে ১০ টা পর্যন্ত কমলনগর আনন্দনগরের প্রমিলা বাহিনী জলের দাবিতে সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধ করেন ।

কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করার পর অবশেষে বক্সনগর ব্লকের বিডিও দ্রুতি শেখর রায়, সিপাহীজলা জেলার দক্ষিণাংশের বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য ও সোনামুড়া থানার পুলিশ এসে জলের সংকট দূর করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। সুনিদৃষ্ট প্রতিশ্রুতি দেয়ার পর অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেন।অবশ্য তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দাবি অনুযায়ী পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top