News Flash

  • Home
  • বিনোদন
  • সদনের মর্যাদা বজায় রাখা বিরোধীদের দায়িত্ব : ওম বিড়লা
Image

সদনের মর্যাদা বজায় রাখা বিরোধীদের দায়িত্ব : ওম বিড়লা

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): গণতন্ত্রের পীঠস্থানে বিরোধীদের অনভিপ্রেত আচরণের তীব্র বিরোধিতা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিরোধীদের উদ্দেশে স্পিকার বলেছেন, অধিবেশন চলাকালীন সদনের মর্যাদা বজায় রাখা বিরোধীদের দায়িত্ব। বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই পেগাসাস, কৃষি আইন-সহ বিভিন্ন ইস্যুতে হইচই করতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা। প্রথমে দুপুর বারোটা, পরে দুপুর দু’টো ও চারটে পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।

বিরোধীদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ লোকসভার স্পিকার। স্পিকার ওম বিড়লা বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করে তোলা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। হাঙ্গামা করার জন্য জনগণ আমাদের এখানে পাঠায়নি। মানুষের সমস্যা সরকারের কাছে পৌঁছে দেওয়ার মঞ্চ হল এই সদন। স্পিকার বলেন, সদনের মর্যাদা বজায় রাখা বিরোধীদের দায়িত্ব।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top