News Flash

  • Home
  • খেলা
  • Half-naked bodies recovered : খোয়াই জেলায় মনাইছড়া এলাকায় স্বামী-স্ত্রীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার
Image

Half-naked bodies recovered : খোয়াই জেলায় মনাইছড়া এলাকায় স্বামী-স্ত্রীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার

সাতসকালে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খোয়াই জেলায় মনাইছড়া এলাকায়। আজ সকালে স্থানীয় মানুষ ভূষণ মুন্ডা(৫৬) ও তার স্ত্রী মনি মুন্ডা(৪৬) অর্ধনগ্ন মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞ এবং পুলিশের ডগ স্কোয়াডকেও তদন্তে নামানো হয়েছে। তবে, রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ এখনো অন্ধকারেই হাতরাচ্ছে।


পুলিশ জানিয়েছে, আজ মনাইছড়া বরবেত এলাকার লোহার ব্রিজ সংলগ্ন স্থান থেকে দুইটি মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে খোয়াই জেলা পুলিশের আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী ছুটে গেছে। স্থানীয়দের বক্তব্য, ভূষণ মুন্ডা এবং তার স্ত্রী মনি মুন্ডা ২০-২৫ দিন পূর্বে মনাই ছড়ার জনৈক বাসিন্দা গণেশ দেববর্মার বাড়িতে যান। তার বাড়িঘর এবং জায়গা জমিন দেখভাল করার দায়িত্ব ওই স্বামী-স্ত্রীকে দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, গণেশ দেববর্মা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। বেশিরভাগ সময়  তিনি আগরতলায় থাকেন। তাই বাড়িঘর দেখভালের জন্য এই দম্পতিকে দায়িত্ব দেন তিনি। কিন্তু বুধবার সাতসকালে নির্জন এলাকায় এই দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছে।


এলাকাবাসীর অনুমান, দুস্কৃতিকারীরা ওই মহিলাকে ধর্ষণ করে প্রমাণ লোপাটে তাকে খুন করেছে এবং তার স্বামীকেও মেরে ফেলেছে। তবে, ঘটনার পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top