News Flash

  • Home
  • Uncategorized
  • Dilapidated condition of the police stations : রাজ্যের থানাগুলির বেহাল অবস্থা, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করছেন পুলিশকর্মীরা
Image

Dilapidated condition of the police stations : রাজ্যের থানাগুলির বেহাল অবস্থা, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করছেন পুলিশকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৮ জুলাই৷৷ ’মারো ঠ্যালা হেইয়া, আরো জোরে হেইয়া’৷ হাঁ.. এই পরিস্থিতি রাজ্যের অধিকাংশ থানা গুলিতে৷ দীর্ঘ বাম জামানা থেকে রাজ্যের থানা গুলির হাল-হকিকত যে চরম তলানিতে গিয়ে ঠেকেছে তা রাম আমলেও একই অবস্থান৷রাজ্যের অধিকাংশ থানা গুলিতে যেমন রয়েছে পুলিশকর্মী স্বল্পতা৷সাথে ব্যারাকের করুণ দশা৷ আবার কোথাও গাড়ির সমস্যায় নাজেহাল পুলিশকর্মীরা৷ তেমনি উত্তর জেলার গুরুত্বপূর্ণ একটি থানা কদমতলা থানা৷ যে থানার এক প্রান্তে রয়েছে ত্রিপুরা অসম সীমান্ত এবং অপর প্রান্তে রয়েছে ইন্দো বাংলা সীমান্ত৷ কদমতলা থানার আওতাধীন জনসংখ্যা ৮৩ হাজার ২৬২ জন৷ সেই অনুপাতে থানায় রয়েছে পুলিশ অফিসারের স্বল্পতা৷সাথে রয়েছে কনস্টেবলের স্বল্পতাও৷

গবাদিপশুর ঘরের ন্যায় কনস্টেবলদের ব্যারাকের হালহকিকত৷থানাতে গাড়ি সাকুল্যে তিনটি৷ দুটি জিপসি গাড়ির জান যায় যায় অবস্থা৷ তবে থার কোম্পানির নতুন একটি গাড়ি বেশ ভালোই রয়েছে৷ কিন্তু একটি গাড়ি দিয়ে তো আর এত বড় থানা এলাকা চলে না৷ সুতরাং জরুরী কালীন কোন ফোন বা নেশা বিরোধী অভিযানে যেতে গেলে চালকের আসন ছাড়া সকলে গাড়ি থেকে নেমে গাড়িতে ঠেলা দিয়ে বলতে হয়, মারো ঠ্যালা হেইয়া, আরো জোরে হেইয়া৷ সত্যি বড্ড করুন অবস্থা কদমতলা থানার৷ সময় মতো অসুকলে না পৌঁছলে যেমন পুলিশ আমজনতার গালাগাল খেতে হয়৷ তেমনি উর্দতন কর্তৃপক্ষের রক্তচক্ষু দেখতে হয়৷

তাই কদমতলা থানার পুলিশ বাবুরা অস্ত্রহীন সিপাহীর মত দপ্তরে উদাসীনতার যাঁতাকলে বড্ড অসহায় অবস্থায় কঠোর পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন৷সংশ্লিষ্ট দপ্তর চোখ তুলে তাকাচ্ছে না এরকম গুরুত্বপূর্ণ একটি থানার দিকে৷আর সংশ্লিষ্ট দপ্তরের দায়সারা মনোভাবে স্থানীয় কদমতলা থানা এলাকার জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন৷সাথে থানা এলাকায় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে থানার জিপসি গাড়ি৷ তাই কদমতলা বাসি জোরালো দাবি তুলছেন,অতিসত্বর কদমতলা থানায় পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী ও গাড়ি প্রদান করুক,সাথে কনস্টেবলদের ব্যারাক মেরামত করা হোক৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top