News Flash

  • Home
  • দিনের খবর
  • All party meeting : বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠক, তৃণমূলের প্রস্তুতি
Image

All party meeting : বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠক, তৃণমূলের প্রস্তুতি

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : আগামীকাল সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে রবিবার রীতি মেনে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন সকাল ১১টায় এই বৈঠক ডাকা হয়েছে বলে আগেই জানিয়েছেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। চলতি বছরের বাদল অধিবেশন আপাতত সরগরম জাতীয় রাজনীতি। অতিমারির দ্বিতীয় ঢেউ, জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃষক আন্দোলন-সহ একগুচ্ছ বিষয় নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে চেপে ধরার প্রস্তুতি নিচ্ছেন বিরোধীরা। সংসদে কেন্দ্রীয় সরকারের আলোচনা না চাওয়া, কার্যপদ্ধতিতে রীতি না মানার প্রবণতা নিয়ে অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

তবে বিরোধীদের প্রশ্নবাণ সামলাতে ঢাল তৈরি করছে বিজেপিও। মঙ্গলবারই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে বৈঠকে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশী, ভূপেন্দর যাদব-সহ একাধিক ওজনদার নেতা। রবিবার সর্বদলীয় বৈঠকের পাশাপাশি বিজেপির সংসদীয় কার্যনির্বাহী কমিটিরও বৈঠক ডাকা হয়েছিল। সূত্রে খবর, যদিও আপাতত সেই বৈঠক বাতিল করা হয়েছে। রবিবার রাজ্যসভার সাংসদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসবেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। সেই দিকেও নজর থাকবে।

Releated Posts

নিট আন্দোলনে পুলিশি লাঠিচার্জ ‘জালিয়ানওয়ালাবাগের স্মৃতি উসকে দেয়’, মন্তব্য সঞ্জয় রাউতের

নয়াদিল্লি/মুম্বই, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘সংসদ চলো’ কর্মসূচি চলাকালীন আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনার…

ByByNews Desk Jul 21, 2026

ছাত্র আন্দোলন সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা উচিত, মত ওয়াইএসআর কংগ্রেসের

অমরাবতী, ২১ জুলাই (আইএএনএস): রাজধানী দিল্লিতে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার একদিন পর মঙ্গলবার…

ByByNews Desk Jul 21, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই সমাবেশে যাওয়ার পথে গ্রেফতার তৃণমূল নেতা অসিত মজুমদার

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে কলকাতায় আসার…

ByByNews Desk Jul 21, 2026

সিকিম টানেল দুর্ঘটনায় সবরকম সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): সিকিমের নামচি জেলায় এনএইচপিসি-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেল ধসের ঘটনায় গভীর উদ্বেগ…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top