News Flash

  • Home
  • দেশ
  • Police recovered liquor : শহরতলীতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মদ উদ্ধার করেছে পুলিশ
Image

Police recovered liquor : শহরতলীতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মদ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।। মহেশখলা,প্রতাপগড়, বসাক পাড়া, মহারাজগঞ্জ বাজারসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে প্রচুর বিলেতি ও দেশি মদ উদ্ধার করেছে মহারাজগঞ্জ ফাড়ির পুলিশ। দুই মদ বিক্রেতাকে আটক করা হয়েছে। রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ও মদ উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ সূত্রে জানা গেছে, উইকেন্ড কারফিউ চলাকালে বিভিন্ন স্থানে মাতালদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। তাতে রীতিমতো অতিষ্ঠ পুলিশ।মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের পুলিশ প্রতাপগড় বাজার ও মহেশখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিলাতী মদ উদ্ধার করেছে।

এ ব্যাপারে দুজনকে আটক করা হয়েছে। তারা হল সজল দেবনাথ ও রাকেশ বসাক। মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর ওসি মঙ্গেস পাটারি জানিয়েছেন, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারসহ আশপাশ এলাকা দেশি ও বিলিতি মদের অবৈধ বার এলাকায় পরিণত হয়েছে। পুলিশের জ্ঞাতসারেই দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যকলাপ অব্যাহত রয়েছে বলেও অভিযোগ। পুলিশ নিজেদের দায় এড়ানোর লক্ষ্যে মাঝেমধ্যে নামকাওয়াস্তে এ ধরনের অভিযান চালায় বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে।

Releated Posts

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ: সরকারের নিঃশর্ত ক্ষমা দাবি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় কেন্দ্র সরকারের তীব্র…

ByByNews Desk Jul 21, 2026

দাতিয়া উপনির্বাচন: বুথভিত্তিক প্রচারে জোর বিজেপির, ১৫টি প্রচারযানের সূচনা

দাতিয়া, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার…

ByByNews Desk Jul 21, 2026

শহিদ দিবসের সমাবেশ ঘিরে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নাশকতার’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): শহিদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে বিজেপি ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top