News Flash

  • Home
  • Uncategorized
  • বিরামহীন বৃষ্টিতে জলের তলায় মুম্বই, সিওনে জলমগ্ন রেললাইন
Image

বিরামহীন বৃষ্টিতে জলের তলায় মুম্বই, সিওনে জলমগ্ন রেললাইন

মুম্বই, ১৬ জুলাই (হি.স.): বিরামহীন ও ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মুম্বইয়ের বিভিন্ন প্রান্ত। একনাগাড়ে বৃষ্টির জেরে সিওনে রেললাইনে জল জমে যায়, ট্রেনের নিত্য যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। ভারী বৃষ্টিতে মুম্বইয়ের নীচু এলাকায় জল জমে যাওয়ায় ডাইভার্ট করে দেওয়া হয় বাস পরিষেবা। সেন্ট্রাল রেলের সিপিআরও জানিয়েছেন, কুরলা-বিদ্যাবিহারের কাছে স্লো লাইনে জল জমে যাওয়ায়, ২০-২৫ মিনিট দেরিতে চলাচল করেছে ট্রেন। হার্বর লাইনেও ২০-২৫ মিনিট দেরিতে চলে ট্রেন।

শুক্রবার সকালে প্রবল বৃষ্টি শুরু হয় মুম্বই ও শহরতলিতে। বিরামহীন বৃষ্টির জেরে কিছুক্ষণের মধ্যেই মুম্বইয়ের নীচু এলাকায় জল জমে যায়। ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, গান্ধী মার্কেট এলাকা, ওয়াদালা-বাণিজ্যনগরী বিভিন্ন প্রান্তে জল জমে যায়। রেললাইনে জল জমে যাওয়ায় চুনাভাট্টি রেল স্টেশন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় নিত্যযাত্রীদের। সিওনে রেললাইনে জল জমে যায়। আঞ্চলিক আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা মুম্বই ও শহরতলিতে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top