News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে কুয়োয় পড়ে গিয়ে মৃত ৪, প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ১৯ জনকে
Image

মধ্যপ্রদেশে কুয়োয় পড়ে গিয়ে মৃত ৪, প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ১৯ জনকে

ভোপাল ও বিদিশা, ১৬ জুলাই (হি.স.): রাতের অন্ধকারে প্রায় ৩০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল একটি বালিকা। সেই বালিকাকে উদ্ধার করতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে যান কমপক্ষে ৩০ জন, তাঁদের মধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে। প্রাণে বাঁচানো সম্ভব হযেছে ১৯ জনকে। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা এলাকায়। মধ্যপ্রদেশের মন্ত্রী বিশ্বাস সারঙ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, মৃত্যু হয়েছে ৪ জনের। মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।

রাত তখন ন’টা হবে, কুয়োর ভিতরে পড়ে যায় একটি বালিকা। কয়েকজন ওই বালিকাকে উদ্ধার করতে কুয়োয় নামেন, সেই সময় অনেকেই কুয়োর ধারে দাঁড়িয়েছিলেন। আচমকাই সিমেন্টের আস্তরণ ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে কুয়োর ভিতরে পড়ে যান কমপক্ষে ৩০ জন। সেই সময় কুয়োয় জলের গভীরতা ছিল প্রায় ২০ ফুট। বৃহস্পতিবার রাত থেকেই উদ্ধারকাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন। শুক্রবার রাত পর্যন্ত কুয়োর ভিতর থেকে ৪টি দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top