News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় বিপর্যস্ত জার্মানিতে মৃত কমপক্ষে ৬০, ব্যথিত মের্কেল ও বাইডেন
Image

বন্যায় বিপর্যস্ত জার্মানিতে মৃত কমপক্ষে ৬০, ব্যথিত মের্কেল ও বাইডেন

বার্লিন, ১৬ জুলাই (হি.স.): ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে ৬০ ছাড়িয়ে গেল। পশ্চিম জার্মানির যে দিকে তাকানো যায় শুধু জল আর জল। কোথাও একতলা, তো কোথাও আবার দোতলা সমান জল। কোথাও আবার ঘরবাড়ি ভেঙে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্যায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। মের্কেল এখন ওয়াশিংটনে রয়েছেন, সেখানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন। জার্মানিতে বন্যায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্টও।

গত কয়েক দিন ধরে পশ্চিম জার্মানিতে প্রবল বৃষ্টি চলছে। সেই বৃষ্টির জেরে জার্মানির পশ্চিমভাগের এলাকাগুলিতে হড়পা বানের সৃষ্টি হয়। আচমকাই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাইনল্যান্ড-প্যালাটিনেটে। শুধু ওই অঞ্চলেই ১৩০০ মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন বলে ধারণা স্থানীয় প্রশাসনের। পশ্চিম জার্মানির বেনেলাক্স অঞ্চল, উত্তর রাইন-ওয়েস্টফালিয়া এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ওই সব অঞ্চলে কোথাও ১৫০ মিলিমিটার, কোথাও আবার ২০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


শুধু জার্মানি নয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ বেলজিয়ামেও। বেলজিয়ামে ৯ জনের মৃত্যু হয়েছে। ওয়ালোনিয়া বেলজিয়াম-জর্মানির সীমান্ত লাগোয়া। জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেটও সীমান্ত এলাকায় হওয়ায় সেখানে বন্যার প্রভাব পড়েছে ওয়ালোনিয়ায়। বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসও। বৃষ্টির জেরে মিউসে নদীর জল বাড়তে শুরু করায় মাসট্রিচ শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে হাজার-হাজার মানুষকে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top