News Flash

  • Home
  • দেশ
  • Trinamool Congress conference : কমলপুরের কাইমাছড়া গ্রামে মহকুমা ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল কংগ্রেস
Image

Trinamool Congress conference : কমলপুরের কাইমাছড়া গ্রামে মহকুমা ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ।। সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়ে বুধবার ধলাই জেলার কমলপুরের কাইমাছড়া গ্রামে মহকুমা ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল কংগ্রেস।
কমলপুরে তৃনমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধির লক্ষে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। গত এক মাসে মহকুমার নানা প্রান্তে বিভিন্ন কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস।

বুধবার কমলপুরের কাইমাছড়া গ্রামে তৃনমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধলাই জেলার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্রজগোপাল ধর, জেলার সহ সভাপতি দীপক দাস ও জেলার সাধারন সম্পাদক মহ: হাসান চৌধুরী।

কর্মী সম্মেলন শেষে কাইমাছড়া গ্রামে তৃনমূল কংগ্রেসের এক মিছিল বের করা হয়। মিছিলে দাঁড়িয়ে ধলাই জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি ব্রজগোপাল ধর বলেন, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করার জন্য দলের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তণমূল কংগ্রেস এ ধরনের সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছ।

Releated Posts

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top