News Flash

  • Home
  • বাণিজ্য
  • অধিবেশনে আরটিপিসিআর টেস্ট আবশ্যিক নয়, মানতে হবে কোভিড-বিধি : ওম বিড়লা
Image

অধিবেশনে আরটিপিসিআর টেস্ট আবশ্যিক নয়, মানতে হবে কোভিড-বিধি : ওম বিড়লা

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): আগামী ১৯ জুলাই থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে সোমবার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন, চলবে ১৩ আগস্ট পর্যন্ত। বাদল অধিবেশন-পর্বে মোট ১৯ বার বসবে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। সংসদের উভয়কক্ষের অবিবেশন চলবে বেলা এগারোটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গত বছরের মতো এ বছরও কোভিড বিধি মেনেই অধিবেশনের আয়োজন করা হচ্ছে। স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, “সমস্ত সদস্য ও মিডিয়া কর্মীরা কোভিড-বিধি মেনেই অনুমতি পাবেন। আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক নয়। যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের টেস্ট করাতে অনুরোধ করব আমরা।”

এই বাদল অধিবেশন সপ্তদশ লোকসভার ষষ্ঠতম অধিবেশন। অন্য দিকে, এই অধিবেশন সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার ২৫৪তম অধিবেশন হতে চলেছে। এখনও পর্যন্ত লোকসভার ৪৪৪ জন সাংসদ এবং রাজ্যসভার ২১৮ জন সাংসদ টিকা নিয়েছেন বলে জানা গিয়েছে। কয়েকজন সাংসদ সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় দ্বিতীয় টিকা নিতে পারেননি। অন্তত ৩০ জন সাংসদের সঙ্গে সংসদের তরফে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে জানা যায়নি, তাঁরা টিকা নিয়েছেন কি না।

Releated Posts

অতিরিক্ত তারল্য শোষণে ২ লক্ষ কোটি টাকার রিভার্স রেপো নিলাম আরবিআই-এর

মুম্বই, ১০ এপ্রিল(আইএএনএস): দেশের ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে আনতে ২ লক্ষ কোটি টাকার ভ্যারিয়েবল রেট রিভার্স রেপো…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

ভারতের উন্নয়ন মডেলের প্রশংসায় বিশ্বব্যাংক প্রধান, কর্মসংস্থানকে গুরুত্ব দিলেন মোদি

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গ-র বক্তব্যকে সামনে রেখে ভারতের উন্নয়ন মডেলের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি তুলে ধরলেন…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এডিবি রিপোর্ট: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবৃদ্ধি মন্থর, তবু ভারত এগিয়ে থাকবে চিনের থেকেও

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগামী দুই বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা মন্থর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

হরমুজ প্রণালী পেরোল ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, আরও দুটি জাহাজ প্রস্তুত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নিরাপদে গ্রিন সানভি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য…

ByBySandeep Biswas Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top