News Flash

  • Home
  • Uncategorized
  • Vaccination at Teliamura : তেলিয়ামুড়ায় রামঠাকুর সেবা মন্দিরে টিকাকরণ
Image

Vaccination at Teliamura : তেলিয়ামুড়ায় রামঠাকুর সেবা মন্দিরে টিকাকরণ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জুলাই৷৷ করোনা মহামারীর হাত থেকে মানুষকে বাঁচাতে গোাটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে কোভিড ভেকসিন দেওয়ার কর্মযজ্ঞ৷ তারই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহাকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে শুরু হল করুণা ভ্যাকসিনের ৪৫ ঊর্ধ দ্বিতীয় ডোজ এবং ধান বাজার শেড ঘরে ১৮ ঊর্ধ প্রথম ডোজ দেওয়ার প্রক্রিয়া৷


শনিবার সকাল ১১ টা থেকে কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ এদিন সকাল থেকে তেলিয়ামুড়া স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে., ধান বাজার সেড ঘরে কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য মানুষজনরা উৎসবের মেজাজে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে ভ্যাকসিন নেওয়ার জন্য৷


তবে রাম ঠাকুর সেবা মন্দিরে করুনার ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষজন আসতে থাকলেও তাদের মধ্যে ছিল না সামাজিক দূরত্ব৷এক সময় মনে হচ্ছিল যেন রাজ্য থেকে করুণা গায়েব হয়ে গেছে৷ অথচ তেলিয়ামুড়া থানার পুলিশ প্রশাসন রাম ঠাকুর আশ্রমে সামাজিক দূরত্ব ঠিক করার দায়িত্বে থাকলেও দেখা গেল তারা ব্যাস্ত ফোনে প্রিয়জনদের সাথে বার্তালাপে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top