News Flash

  • Home
  • Uncategorized
  • Resident Grievance Officer : রেসিডেন্ট গ্রিভান্স অফিসার পদে ভারতীয়কে নিয়োগ টুইটারের
Image

Resident Grievance Officer : রেসিডেন্ট গ্রিভান্স অফিসার পদে ভারতীয়কে নিয়োগ টুইটারের

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): অবশেষে রেসিডেন্ট গ্রিভান্স অফিসার নিয়োগ করল টুইটার ইন্ডিয়া। রবিবার সকালে রেসিডেন্ট গ্রিভান্স অফিসার নিয়োগের খবর জানা গিয়েছে। সূত্রে খবর, ভারতীয় নাগরিক বিনয় প্রকাশকে এই পদে নিয়োগ করেছে টুইটার ইন্ডিয়া। ওয়াকিবহাল মহলের ধারনা, গত কয়েকমাস ধরে কেন্দ্রের সঙ্গে চলে আসা টানাপোড়েনে ইতি টানল টুইটার।

দেশে কার্যকর হওয়া নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার-সহ ভারতের জন্য একাধিক আধিকারিক নিয়োগ করতে হবে। সম্প্রতি সেজন্যই ভারতের জন্য অন্তর্বর্তীকালীন রেসিডেন্ট গ্রিভান্স আধিকারিক নিয়োগও করেছিল টুইটার ইন্ডিয়া। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি।
এবার ফের এক ভারতীয় আধিকারিককে রেসিডেন্ট গ্রিভান্স অফিসার পদে নিয়োগ করল মাইক্রোব্লগিং সাইটটি। চলতি মাসের শুরুতেই এই পদে নিয়োগের জন্য ৮ সপ্তাহ সময় চেয়েছিল তারা। তবে সেই সময়ের আগেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করল সংস্থাটি।

নয়া তথ্যপ্রযুক্তি নিয়ম অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার-সহ ভারতের জন্য একাধিক আধিকারিক নিয়োগ করতে হবে। যা গত ২৫ মে থেকে কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ালেও ভারতের জন্য রেসিডেন্ট গ্রিভান্স অফিসার নিয়োগ করেছিল টুইটার ইন্ডিয়া। এবার সরকারি নিয়ম মেনে সেই পদে ভারতীয় আধিকারিককেই নিয়োগ করল টুইটার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top