News Flash

  • Home
  • Uncategorized
  • Argentina lost to Brazil : ব্রাজিলকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Image

Argentina lost to Brazil : ব্রাজিলকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

রিও ডি জেনেইরো, ১১ জুলাই (হি.স.): আর্জেন্টিনার শাপমোচন ঘটল। ১৯৯৩ সালের পর প্রথমবার কোপা আমেরিকার ফাইনাল জিতল আর্জেন্টিনা। ২০১৬ তে চিলির কাছে হারের পর মনে হয়েছিল মেসির জাতীয় দলের জার্সিতে খেতাব জেতার স্বপ্ন কি তাহলে অপূর্ণ থাকবে। কিন্তু ডি মারিয়ার সৌজন্যে তা আর হল না। ১-০ গোলে জিতে নিজের জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন তিনি।

প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে কার্যত ঝাপিয়ে পড়ে ব্রাজিল। একের পর এক দ্রুত উঠে আসা আক্রমণ পড়তে থাকে আর্জেন্তাইন রক্ষণে। ম্যাচের ৫২ মিনিটে সাম্বাবাহিনীর রিচার্লিসনের গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপরেও একের পর এক আক্রমণ আসতেই থাকে। নীল -সাদা দুর্গের দায়িত্বে থাকা এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক গোল বাঁচাতেই থাকেন।

বিশাল মারাকানায় হাজির তিন হাজার দর্শক, আর বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শক। অঙ্ক খুবই কঠিন আর খেলায় দিনের শেষে অঙ্কেরই দাপট। কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা। গোল যাঁর নামেরপাশে তিনি অ্যাঞ্জেল ডি মারিয়া। দুই দলের দুই মহাতারকা অর্থাত্‍ লিওনেল মেসি ও নেইমার দুজনেই ঝলক দেখালেও , বিপক্ষের কোচের স্ট্র্যাটেজির কাছে কার্যত বোতলবন্দি থাকলেন। মেসি ও নেইমার দৌড়লেই তিনজন করে মার্কিংয়ের চেনা ছকই দেখা গেল প্রথমার্ধে।

ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টাইন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে জেন নীল -সাদা বাহিনীকে। রেনান লোডির ভুল আর তারপরে এডারসন নেট খুঁজে পেতে ভুল করেননি অভিজ্ঞ ডি মারিয়া।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top