News Flash

  • Home
  • দিনের খবর
  • ৬.১ তীব্রতার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামির সতর্কতা নেই
Image

৬.১ তীব্রতার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামির সতর্কতা নেই

জাকার্তা, ১০ জুলাই (হি.স.): তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার জোরালো ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ডের উপকূলে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও সুনামির সতর্কতা জারি করা হয়নি। তাছাড়া ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার উত্তর সুলাওয়েসির মানাডো শহরের ২৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে ভূকম্পন অনুভূত হয়।

এদিন জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি। প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ডে মাঝেমধ্যেই মাঝারি থেকে তীব্র ভূকম্পন অনুভূত হয়।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top