News Flash

Image

Four person injured : মনপাথরে দূর্ঘটনায় আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ জুলাই৷৷ মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত ৪ ব্যক্তি৷ বৃহস্পতিবার বিকেলবেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে টি আর ০৩ এল ০৫৮৪ নাম্বারের একটি গাড়ী ও টি আর ০৮ ডি ৫৫৪৬ নাম্বারের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতেকরে বাইকে থাকা দুইজন গাড়ীতে থাকা এক মহিলা যাত্রী সহ গাড়ী চালক গুরুতর আহত হয়৷

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়েআসাহয়৷ এরমধ্যে বাইকেথাকা দুইজন ইসমাইল রিয়াং ( ২৪ ) ও কর্পজয় রিয়াং ( ৩৫ )এর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করাহয়৷ জানাযায় দুইজন দক্ষিন তাকমাছড়ার বাসিন্দা৷ অপরদিকে জানাযায় যান চালক রাজীব দেবনাথ পশ্চীম চড়কবাই এলাকার বাসিন্দা৷ এই দুর্ঘটনায় যান চালক গুরুতর আহত হয়৷ অপরদিকে গাড়ীতে থাকা মহিলা যাত্রীর পরিচয় জানাযায়নি৷ আজকের দিনে বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ণ জাতীয় সড়কে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরলো একটি মালবাহী গাড়ী৷

জানাযায় জোলাইবাড়ী থেকে বাইখোড়ার উদ্দ্যেশ্যে আসছিলো টি আর ০৮ এ ১৯১৬ নাম্বারের একটি মালবাহী গাড়ী৷ গাড়ীটি বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে৷ এই দুর্ঘটনার পরবর্তী সময় যানচালক গাড়ীছেড়ে পালিয়েযায়৷ তবে এই দুর্ঘটনায় কোনো প্রকার আহত ও নিহতের খবর নেই৷ দুর্ঘটনার পরবর্তীসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ীটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাইখোড়া থানায় নিয়ে আসে৷

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top