News Flash

  • Home
  • খেলা
  • কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিয়ে শুভেচ্ছায় ভাসলেন প্রতিমা ভৌমিক
Image

কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিয়ে শুভেচ্ছায় ভাসলেন প্রতিমা ভৌমিক

আগরতলা, ৮ জুলাই (হি. স.) : কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিয়ে শুভেচ্ছায় ভাসলেন প্রতিমা ভৌমিক। আজ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রাক্তন প্রভারী সুনীল দেওধর। আগরতলায় দলীয় মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের তরফে প্রতিমা ভৌমিককে শুভেচ্ছা জানানো হয়েছে।


আজ প্রদেশ বিজেপির সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, তুখোড় রাজনীতিবিদ প্রতিমা ভৌমিক একজন সাধারণ কার্যকর্তা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। তাঁর দাবি, ত্রিপুরার মানুষ ডাবল ইঞ্জিনের সরকারের প্রতিফলন দেখতে পাচ্ছেন। তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্বতী রাজ্য ত্রিপুরা থেকে একজন সাংসদকে তাঁর মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। একেই বলে সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস।


তাঁর বক্তব্য, ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য প্রতিমা ভৌমিক নিরলস পরিশ্রম করেছেন। সংগঠনের প্রতিটি স্তরের সাথে তাঁর যোগাযোগ দলকে মজবুত করেছে। আজ তাঁর ওই বিশাল প্রাপ্তি দীর্ঘ এবং চ্যালেঞ্জযুক্ত সফরের ফলশ্রুতি।


এদিকে, আজ সন্ধ্যায় বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল দেওধর প্রতিমা ভৌমিককে শুভেচ্ছা জানিয়েছেন। এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ এবং রাজ্যের বাসিন্দা প্রথম কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিককে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অদম্য সাহস, ধৈর্য্য এবং লড়াকু মানসিকতা শূন্য থেকে তাঁকে সাফল্যের চূড়ায় পৌছে দিয়েছে। নতুন দায়িত্বে তাঁর অনেক শুভ কামনা করি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top