News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্মৃতিসৌধ পুন স্থাপনের দাবিতে বাঙালি ছাত্র যুব সমাজের ডেপুটেশন
Image

স্মৃতিসৌধ পুন স্থাপনের দাবিতে বাঙালি ছাত্র যুব সমাজের ডেপুটেশন

আগরতলা, ৭ জুলাই : রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস চৌমুহনীতে ঐতিহ্যবাহী স্মৃতিসৌধটি পুন স্থাপনের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে বাঙালি ছাত্র যুব সমাজ।

রাজধানী আগরতলা শহরের সৌন্দর্যায়নের অজুহাতে ইতিপূর্বে কামান চৌমুহনী থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্থাপিত ঐতিহ্যবাহী কামান তুলে নেওয়া হয়েছে। অতিসম্প্রতি পোস্ট অফিস চৌমুহনীতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে। সরকার ও প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ। সংগঠনের এক প্রতিনিধি দল বুধবার পশ্চিম জেলার জেলাশাসক অফিসে এ বিষয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। দাবি করা হয়েছে ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় অবিলম্বে স্মৃতিসৌধ স্থাপন করতে হবে। এছাড়া আগরতলা শহরের বিভিন্ন স্থানে বসানো নেতাজির মূর্তি ,শহীদ ক্ষুদিরামের মূর্তি, বাঙালি মনীষী সহ অন্যান্য মনীষীদের মূর্তি ও স্মৃতিসৌধ গুলি যথাযোগ্য মর্যাদায় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top