News Flash

  • Home
  • Uncategorized
  • Dilip Kumar : চিন্তার কোনও কারণ নেই, স্থিতিশীল রয়েছেন দিলীপ কুমার
Image

Dilip Kumar : চিন্তার কোনও কারণ নেই, স্থিতিশীল রয়েছেন দিলীপ কুমার

মুম্বই, ২ জুলাই (হি.স.): স্থিতিশীল রয়েছেন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। শুক্রবার দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়সল ফারুকি জানিয়েছেন, “দিলীপ কুমার স্থিতিশীল রয়েছেন। দুই-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন তিনি।” শ্বাসকষ্ট অনুভূত হওয়ায় গত মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন ৯৮ বছর বয়সী দিলীপ কুমার।

এদিন দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়সল ফারুকি জানিয়েছেন, “দিলীপ কুমার স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন, পরিবারের বিশ্বাস দুই-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন তিনি।” দিলীপ কুমারের শুভকামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে ভক্তদের কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top