News Flash

  • Home
  • Uncategorized
  • Washington : ঝড়-বৃষ্টির তাণ্ডব, ওয়াশিংটনে পাঁচ-তলা বহুতল ভেঙে আহত ৫
Image

Washington : ঝড়-বৃষ্টির তাণ্ডব, ওয়াশিংটনে পাঁচ-তলা বহুতল ভেঙে আহত ৫

ওয়াশিংটন, ২ জুলাই (হি.স.): ঝড়-বৃষ্টির দাপটে ওয়াশিংটন ডিসি-তে ভেঙে পড়ল আংশিকভাবে নির্মিত একটি পাঁচ-তলা বহুতল। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যান নির্মাণ কর্মীরা। দীর্ঘ সময় ধরে উদ্ধারকাজ চালানোর পর ৫ জন নির্মাণ কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, কারও অবস্থা সঙ্কটজনক নয়। আমেরিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ ভারী ঝড়-বৃষ্টির তান্ডবে ওয়াশিংটনের উত্তর-পশ্চিমে কেনেডি স্ট্রিটের ৯০০ ব্লকে ভেঙে পড়ে পাঁচ-তলা একটি নির্মাণাধীন পাঁচ-তলা বিল্ডিং।

প্রায় ৯০ মিনিট ধরে ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন একজন নির্মাণ কর্মী, আহত হন আরও ৪ জন কর্মী। প্রত্যেককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের একেবারে নীচে আটকে ছিলেন একজন নির্মাণ কর্মী, ডগ স্কোয়াডের সাহায্যে তাঁকে খুঁজে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৪ জন কর্মীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top