News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে দুটি ঘাঁটি রয়েছে এনএলএফটি জঙ্গী সংগঠনের
Image

বাংলাদেশে দুটি ঘাঁটি রয়েছে এনএলএফটি জঙ্গী সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটির দুটি ঘাঁটি এখনও বাংলাদেশের মাটি রয়েছে৷ সেখান থেকেই জঙ্গী দলটি তাদের নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে৷


সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের গোয়েন্দা বিভাগের কর্মী ও আধিকারীকরা এই তথ্য পেয়েছে৷ সেই মোতাবেক একটি রিপোর্টও তৈরী করা হয়েছে৷ ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমানে এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর সদস্য সংখ্যা চল্লিশ৷ এবং তাদের নেতারা প্রায় প্রত্যেকেই বাংলাদেশে অবস্থান করছে৷


রিপোটে বলা হয়েছে, বিশ্বমোহন দেববর্মা যে জঙ্গীদলের উপদেষ্টা সে বর্তমানে মিজোরামে অবস্থান করছে৷ জেকব রাঙ্খল রয়েছে মায়ানমারে, উৎপল দেববর্মা স্বঘোষিত সেক্রেটারি জেনারেল, সোনাধন দেববর্মা স্বঘোষিত ফিনান্স সেক্রেটারি এবং শচিন দেববর্মা স্বঘোষিত যুব বিষয়ক, সংসৃকতি এবং কৃষি সচিব৷ তারা প্রত্যেকেই বাংলাদেশে অবস্থান করছে৷ জঙ্গীদলের কাউন্সিল মেম্বা উপেন্দ্র রিয়াং বর্তমানে সংগঠন সংক্রান্ত বিষয়টি দেখাশোনা করছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top