News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত, ত্রাণ শিবিরে বহু পরিবার
Image

বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত, ত্রাণ শিবিরে বহু পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া/ উদয়পুর, ৩০ জুন৷৷ বুধবার দুপুরের পর থেকে রাজ্যের সর্বত্রই ভারী বৃষ্টিপাত হয়েছে৷ মুশলধারে বৃষ্টিতে বিভিন্ন মহকুমা সদরগুলির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে৷ রাজধানী আগরতলা শহরের রাজপথে বরাবরের মতোই জল জমে যায়৷ তবে বৃষ্টি থামার কিছু সময়ের মধ্যেই জল নেমে গিয়েছে৷ এদিকে, তেলিয়ামুড়া দশমিঘাট, ঋষি পাড়া, রাজনগর ইত্যাদি এলাকা প্লাবিত হয়েছে৷ খোয়াই নদীর জল ওইসব এলাকায় ঢুকে পড়েছে৷ বাড়ি ঘরে জল জমে গিয়েছে৷


পরিস্থিতি বেগতিক দেখে এইসব এলাকার লোকজনকে নিরাপদ স্থানে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে৷ তেলিয়ামুড়ার আনন্দমার্গ সুকল এবং শিশু মালঞ্চ সুকলে ত্রাণ শিবির খোলা হয়েছে৷ এই দুই জায়গায় পাঁচশ পরিবারকে স্থান দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ মহকুমা প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে৷ অন্যদিকে, উদয়পুরের বিভিন্ন এলাকা জলমগ্ণ হয়ে পড়েছে৷ এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল ভারী বৃষ্টিপাত হবে রাজ্যে৷ আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে, বুধবারের বৃষ্টিতে রাজ্যের কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিদ্যুৎ পরিষেবাও কোথাও কোথাও বিঘ্নিত হয়েছে৷


এদিকে, সারাদিনের ভারী বর্ষণে এক পরিবারের বসতঘরে ধবস ভেঙ্গে পড়ে আহত পরিবারের তিনজন সদস্য৷ ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের তুই কর্মা এলাকায় বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ৷ প্রতিদিনের মত খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে ছিলেন এই পরিবারের লোকজন৷ বসত ঘরের পাশে ছিল টিলা৷ সারাদিনের বর্ষণের ফলে পাহাড়ের ধবস নামতে নামতে এক সময় বসত ঘরের মধ্যে পাহাড় থেকে মাটি ভেঙ্গে পড়ে৷ সেই সময় ঘুমিয়েছিল ৪২ বছর বয়সী সত্য লক্ষ্মী দেববর্মা, তার ১৬ বছরের মেয়ে ভূমিকা দেববর্মা এবং ১২ বছরের ছেলে চিরকুমার দেববর্মা৷ হঠাৎ করে তারা যেই ঘরে ঘুমিয়ে ছিলেন সেই ঘরের মধ্যেই মাটি ধসে পড়ে৷ তিনজন ঘর বসতঘরসহ মাটি চাপা পড়ে যায়৷ এদিকে এ খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে৷


অন্যদিকে, আজকের বৃষ্টিতে উদয়পুর পুর এলাকা সহ শহর ও শহরতলি সংলগ্ণ বেশ কিছু এলাকা জলমগ্ণ হয়ে পড়ে৷ যাতে কিছু কিছু এলাকায় ব্যাপক ক্ষতি হয়৷ উদয়পুর শহর ও শহরতলি সংলগ্ণ খিলপাড়া, গকুলপুর, জামজুড়ি, ফুলকুমারী রাজনগর, টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালের সামনের নীচু এলাকায় অবস্থিত ঔষধের দোকান সমূহ প্রবল বর্ষণে জলমগ্ণ রূপ নেয় – ফলে ব্যাপক ক্ষতি সাধিত হয়৷ রাতের মুষলধারে বৃষ্টি হয়তো আরো নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ বাগমা কমলা সাগর এলাকায় বেশ কিছু পরিবার নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, সেখানে ’বন্ধুর নাম সুদীপ ’ সংস্থার সদস্যরা জেলা পরিষদের সদস্য টিটন পালের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন৷বিভিন্ন এলাকার নীচু জায়গা এবং বেশ কিছু পুকুর জলমগ্ণ হওয়ায় মাছ চাষে ব্যাপক ক্ষতি সাধিত হয়৷
আগামীকাল ১লা জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় প্লাবিত এলাকা পরিদর্শন করবেন৷ সাথে সরকারি আধিকারিকরাও যাবেন৷ উদয়পুর কিরণ পেট্রোলিয়াম সংলগ্ণ এলাকা থেকে তিনি জলমগ্ণ এলাকা পরিদর্শন শুরু করবেন৷ মহকুমা প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্টর কর্মীরা ত্রাণ ও উদ্ধার কার্ষের জন্য প্রস্তুত আছেন বল সূত্র মারফৎ জানা যায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top