News Flash

  • Home
  • Uncategorized
  • সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা শহরে চারটি শপিংমল বন্ধ করে দেওয়া হল
Image

সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা শহরে চারটি শপিংমল বন্ধ করে দেওয়া হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ প্রশাসনিক নির্দেশ অমান্য করে রাজধানী আগরতলা শহরে শপিং মল খুলে ব্যবসা চালিয়ে যাওয়ায় অবশেষে বিলম্বিত বোধোদয় হলো প্রশাসনের৷ বুধবার সকালে প্রশাসনের কর্মকর্তারা চারটি শপিংমলে হানা দিয়ে শপিং মল গুলি বন্ধ করে দিয়েছেন৷ বুধবার সকালে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা শহরে চারটি শপিংমল বন্ধ করে দেওয়া হয়েছে৷


সরকারি নির্দেশ অমান্য করে শপিং মল খোলা রাখার কারণ এই চারটি শপিংমল বন্ধ করে দেওয়া হয়েছে৷ বুধবার সকালে সদর মহকুমা শাসক অফিস থেকে চারজন ডিসিএম এর নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল পুলিশকে সঙ্গে নিয়ে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন শপিংমলে হানা দেন৷


চারটি শপিংমল বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সদরের ডিসিএম জানান করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে কারফিউ জারি রয়েছে৷ এই সময়কালে বিধি নিষেধ জারি করা হয়েছে৷ বিধি নিষেধ অমান্য করে শপিং মল গুলি খুলে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ সে কারণেই সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে শপিং মল গুলিতে হানা দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷


সাংবাদিকদের প্রশ্ণের জবাবে জানান এখন পর্যন্ত কোন শপিংমলকে আর্থিক জরিমানা করা হয়নি৷ যেসব শপিংমল খোলা পাওয়া গেছে সেইসব শপিংমলের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে বুধবার বেলা চারটার মধ্যে অফিসে যাবতীয় কাগজপত্র নিয়ে গিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে৷


সদর মহকুমা প্রশাসনের এ ধরনের অভিযান ঘিরে নানা মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কেননা গত বেশ কিছুদিন ধরে আগরতলা শহরের কিছু সংখ্যক বড় বড় দোকান শপিংমল খুলে দিব্যি ব্যবসা চালানো হচ্ছে৷ সবকিছু দেখে শুনেও এতদিন কেন শপিং মল গুলি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা হল না তা নিয়েও নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top