News Flash

  • Home
  • Uncategorized
  • ছাগল চোর সন্দেহে এক যুবককে গণধোলাই কৃষ্ণপুরে
Image

ছাগল চোর সন্দেহে এক যুবককে গণধোলাই কৃষ্ণপুরে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ গত কিছুদিন পূর্বে গরু চোর সন্দেহে ৩ যুবককে উত্তম-মধ্যম দিয়েছিল এলাকার উত্তেজিত জনতা৷ পরবর্তী সময়ে মৃত্যু হয়েছিল তরতাজা ৩ যুবকের ই৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার ছাগল চোর সন্দেহে এক যুবককে এলাকার উত্তেজিত জনতা রামধুলাই দিয়ে এবং অর্ধ মস্তক মুন্ডন করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দিল৷ ঘটনা মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুর এলাকায়৷


খবরে জানা যায়, বালুছড়া এলাকার বাসিন্দা অজয় দে-এর ছেলে রঞ্জিত দে মধ্যকৃষ্ণপুর এলাকা থেকে ছাগল চুরি করার সময় এলাকাবাসীরা তাকে হাতেনাতে পাকড়াও করে৷ পরবর্তী সময়ে তাকে উত্তম মধ্যম দিয়ে এবং অর্ধ মস্তক মুন্ডন করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ তাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ পুলিশ ওই ধৃত চোরকে পাকড়াও করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খোয়াই আদালতে প্রেরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top