News Flash

  • Home
  • খেলা
  • ম্যালেরিয়ার প্রাদুর্ভাব রুখতে বিশেষ শিবিরে নমুনা পরীক্ষা, ১১ জনের দেহে মিলল জীবাণু
Image

ম্যালেরিয়ার প্রাদুর্ভাব রুখতে বিশেষ শিবিরে নমুনা পরীক্ষা, ১১ জনের দেহে মিলল জীবাণু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ বর্ষা মরশুমে ত্রিপুরা ম্যালেরিয়ার ভয়ংকর প্রাদুর্ভাবের সাক্ষী রয়েছে৷ তাই, আগাম প্রস্তুতি হিসেবে ধলাই জেলায় বিভিন্ন স্থানে ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি চলছে৷ তাতে, ১১ জনের দেহে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সদস্য সচিব জানিয়েছেন, ধলাই জেলার গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত সিদ্ধাপাড়া উপস্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন উধাসিং পাড়ায় সম্প্রতি ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে৷ তিনি জানান, এই ম্যালেরিয়া সনাক্তকরণে ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তাদের মধ্যে ৭ জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷ তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে৷
এদিন তিনি আরো জানান, ধলাই জেলার পূর্ণমোহন স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত পশ্চিম গোবিন্দবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন টাংকারাইকারবারী পাড়া এবং বুদ্ধিজয়কারবারী পাড়ায় সম্প্রতি ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ ওই ম্যালেরিয়া সনাক্তকরণে ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ২ জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷ তাদেরকেও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে৷


এদিকে, ধলাই জেলার পূর্ণমোহন স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত পূর্ব গোবিন্দবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন শচীন্দ্র রোয়াজা পাড়াতে ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচির অধীন ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ২ জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যাওয়ায় তাদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে, জানিয়েছেন তিনি৷

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top