News Flash

  • Home
  • বিদেশ
  • অনুমতি ছাড়া ১০৩২৩ এর জমায়েত, গ্রেপ্তার করে তুলে নিয়ে গেল পুলিশ
Image

অনুমতি ছাড়া ১০৩২৩ এর জমায়েত, গ্রেপ্তার করে তুলে নিয়ে গেল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ আগাম অনুমতি ছাড়া রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের কাছে জমায়েত হওয়ার চেষ্টা করলে রবিবার পুলিশ বেশ কয়েকজন চাকুরিচ্যুত ১০৩২৩ সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করেছে৷ করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে চাকরিচ্যুত শিক্ষকদের অবস্থা খুবই করুন৷ রুটি রোজগারের পথ বন্ধ৷ প্রায় প্রতিটি পরিবারে অনাহার-অর্ধাহার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে৷ করোনা পরিস্থিতিতে চাকরিচ্যুত শিক্ষকদের জন্য আর্থিক অনুদান ঘোষণার দাবি জানিয়েছিল অসহায় ওইসব চাকরিচ্যুত শিক্ষকরা৷ কিন্তু রাজ্য সরকার তাদের প্রতি ন্যূনতম মানবিকতা দেখায়নি৷


ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে শুরু করেছে এইসব চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকরা৷ ইতিমধ্যেই চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে৷ আরো বহু শিক্ষক-শিক্ষিকা মানসিকভাবে বিপর্যস্ত এবং রোগশয্যায়৷ চিকিৎসা করানোর মতো আর্থিক অবস্থা নেই৷ তাদের ছেলেমেয়েদের পঠন-পাঠন লাটে উঠেছে৷ বৃদ্ধ পিতা-মাতার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না৷ সরকারের কাছে বারবার দাবি জানিয়েও কোন ইতিবাচক সাড়া পাচ্ছেন না তারা৷ করোণা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বিধিনিষেধ আরোপ করায় আন্দোলন সংগঠিত করা যাচ্ছে না৷ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার পথও স্তব্ধ হয়ে রয়েছে৷


একই সূত্রে জানা গেছে,রবিবার চাকুরীচ্যুত শিক্ষক সংগঠনের কয়েকজন নেতাকর্মী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সমনে সমবেত হওয়ার চেষ্টা করেছিলেন তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করতে৷ পুলিশ আগে থেকেই তাদের দিকে নজরদারী বজায় রেখে চলেছিল৷ চাকরিচ্যুত শিক্ষকদের কয়েকজন যখন রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে আসেন তখনই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ৷ অসহায় ওইসব শিক্ষকরা পুলিশকে বোঝানোর চেষ্টা করেন তারা কোন আন্দোলন কর্মসূচিতে শামিল হননি৷


অনেকেই শহর থেকে কিছু জিনিসপত্র কিনতে এসেছিলেন৷ তদুপরি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা৷ এ ধরনের ঘটনাকে পুলিশের চরম বাড়াবাড়ি ও অমানবিকতা বলেও তারা আখ্যায়িত করেছেন৷পুলিশের অনুমতি ছাড়া চাকরিচ্যুত শিক্ষকরা একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে সেখান থেকে তুলে নিয়ে যায়৷ পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কেননা চাকরিচ্যুত শিক্ষকরা রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সরকারি বিধি নিষেধ অমান্য করেননি বা কোন ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় নি৷ তদুপরি কেন তাদেরকে গ্রেফতার করা হল সেই প্রশ্ণই উঠেছে বিভিন্ন মহলে৷

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top