News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের দায়ে গ্রেফতার যুবক
Image

ধর্ষণের দায়ে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুন৷৷ আবারো ধর্ষনেরে ঘটনা৷ এবারের ঘটনা উদয়পুর গোমতি জেলার উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার অন্তর্গত খিলপাড়া গোমতি পাড়া এলাকায়৷ আজ দুপুরে মিমন মিঞা নামে এক যুবক এলাকার এক ডিভোর্সি মহিলাকে জোড় পূর্বক ধর্ষন করে বলে ঐ ধর্ষিত মহিলা রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা দায়ের করেন৷ উল্লেখ্য এই ধর্ষিত মহিলার এক সন্তান রয়েছে৷

মামলা নথিভুক্ত হওয়ার সাথে সাথে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ খুব দ্রুত আসামী মিমন মিঞাকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন৷ রাতেই মহিলা থানার পুলিশ সহ রাধাকিশোরপুর থানার সহযোগিতায় খিলপাড়া নিজ বাড়ি থেকেই মিমন মিঞাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন৷ আগামী কাল মিমন মিঞাকে উদয়পুর কোর্টে প্রেরণ করা হবে৷ আর কে পুর মহিলা থানার কেস নং ৩৭ /২১ , ধারা ৪৪৮ ও ৩৭৬৷ ধর্ষিত মহিলা নিজেই আর কে পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top