News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ
Image

ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

লন্ডন, ২৭ জুন (হি.স.) : করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুম্বন করার জেরে পদত্যাগ করতে বাধ্য হন স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক। লেবার পার্টির পক্ষ থেকে বরিস জনসনের কাছে হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানো হয়। শনিবারই তাঁর পদত্যাগের পর ব্রিটেন পেল তার নতুন স্বাস্থ্যমন্ত্রী।

ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাজিদ জাভিদ। তিনি অবশ্য দেশের অর্থমন্ত্রী ছিলেন।  শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নাম ঘোষণা করা হয়।করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুম্বনের  ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলে। দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান হ্যানকক। কিন্তু পরে পদ ছাড়তে বাধ্য হন। 

গত বছর প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুসারে রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে রাজি ছিলেন না অর্থমন্ত্রী সাজিদ। এই মতানৈক্যের জেরে অর্থ মন্ত্রক থেকে পদত্যাগ করেন তিনি। করোনাভাইরাস সংক্রমণের বাড়াবাড়ির মধ্যেই এবার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাজিদ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top